ইজেনারেশন তৈরি করলো ‘বিটকরেনা’ বট
করোনাভাইরাস মোকাবিলায় সেল্ফ টেস্টিং কিট ‘বিটকরোনা’ কৃত্রিম বৃদ্ধিমত্তা টুল উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পরামর্শক ও সফটওয়্যার প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশন। বটটি ইংরেজি, বাংলা এবং বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লেখা প্রশ্নের উত্তর দিতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি করোনাবট এবং এক্স-রে ইমেজ অ্যানালাইসিস টুল অধিকতর উন্নত উপায়ে ও দ্রুতগতিতে করোনাভাইরাস সনাক্ত করতে পারে।
বটটির মাধ্যমে ব্যবহারকারী যাতে নিজেই কোভিড-১৯ পরীক্ষার জন্য উপযুক্ত কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেন। নিজেই বুঝতে পারবেন তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে থাকতে হবে কি না।
ব্যবহারকারীদের প্রশ্ন বুঝতে পারা এবং সেটির যথাযথ উত্তর দেয়ার জন্য করোনাবটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এরফেলে এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা সুস্থ আছেন কিনা, মৃদু নিউমোনিয়ায় আক্রান্ত কিনা অথবা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন কিনা সেটি জানা যাবে।
এক্ষেত্রে দুটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে, ফিড-ফরোয়ার্ড নিউরাল নেটওয়ার্ক এবং কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্ক; যা ইটালি এবং ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহীত ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রশিক্ষিত। এই এক্স-রে বৃহৎ স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে সহজে ও দ্রুততম সময়ে করোনাভাইরাস সনাক্ত করবে এবং এর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার হার সফলভাবে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।
ইজেনারেশন বিটকরোনা (http://beatcorona.egeneration.co/) ওয়েবসাইটে গিয়ে এক্স-রে ছবি আপলোড করলে টুলটি ফলাফল দেখাবে।